মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম)ব্যবসায় আপনাকে স্বাগতম
এদেশের মানুষ অর্থাৎ আমরা কতটা সরল ও আবেগপ্রবণ তা অনুধাবন করার অন্যতম স্থান নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা। কিছু মানুষ আবেগের বশে আর কিছু মানুষ লোভের বশবতি হয়ে মাল্টিলেভেল মার্কেটিং পদ্ধতির দোহাই দিয়ে প্রতারণার অন্যতম ক্ষেত্র তৈরী করেছে পুরো বিষয়টিকে। ভাল-মন্দ বিবেচনা করার সামর্থ আপনার যতই থাকুক না কেন একটি অজানা বিষয় বুঝার বা এ নিয়ে মন্তব্য করার মতো পরিপক্কতা আপনার নাও থাকতে পারে। দারিদ্রতার হাত থেকে মুক্তির উপায় খুঁজতে সাধারন মানুষ ছুটে যায় অনিশ্চিত শেয়ার বাজারে কিংবা প্রতারণার নতুন ক্ষেত্র এমএলএম (বিনিয়োগ) ব্যবসায়। দারিদ্রতার কষাঘাতে জর্জরিত এ জাতির ভাগ্য ফেরানোর হাতিয়ার কখনোই এমএলএম বা নেটওয়ার্ক মার্কেটিং হতে পারেনা যদিনা এর প্রয়োগ ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকে। তেতুঁলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এমন কোন গৃহ মনে হয় বাদ যায়নি যেখানে আমাদের এ অপরিপক্ক নেটওয়ার্ক মার্কেটিং এর ছায়া পড়েনি কিন্তু এর ইতিবাচক থেকে নেতিবাচক প্রভাবই অনেক বেশি। এমএলএম মানেই ধোঁকাবাজী, প্রতারণা, মানুষ ঢুকানোর ব্যবসা ইত্যাদি শুনতে শুনতে আমাদের মতো অতি সাধারন মানুষগুলো যারা একটা সঠিক এমএলএম পরিবেশ গড়ার প্রত্যাশায় ছিলাম তারা রীতিমত হতাশাগ্রস্থ এবং যারা ভূয়া এমএলএম বিনিয়োগ করেছে তারা সর্বশান্ত। ১৯৯৯/২০০০ সাল থেকে ২০১২ সময়টুকু যেন মাল্টিলেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য সবচেয়ে লজ্জাজনক সময়কাল। এখনো আমরা দূরে সরে যাইনি, অপেক্ষায় আছি একটি ভাল এমএলএম আইনের একটি চমৎকার এমএলএম শিল্পের জন্য। আপনাকে মাল্টিলেভেল মার্কেটিং ব্যবসায় স্বাগতম এজন্য যে এ শিল্পের প্রসারে সচেতন মানুষের আগমন খুবই প্রয়োজন। কতিপয় ছদ্মবেশী লোক খুব কৌশলে এ ব্যবসার আপাদমস্তক সর্বনাশ করে নিজেদের আখের গোছিয়েছে। ঐ লোকগুলোই বাংলাদেশে এমএলএম আইনের বাধা হয়ে দাঁড়িয়েছে। সঠিক এমএলএম ব্যবসায় আগ্রহীদের স্বাগতম, যারা পরের কল্যাণকামী, যারা সত্যকে আকঁড়ে ধরতে পছন্দ করে তাদের এ ব্যবসায় স্বাগতম।
I want to talk with You
ReplyDelete