Friday, July 26, 2013

এমএলএম সফটওয়্যার তৈরীতে লক্ষ্যনীয়


সারাবিশ্বে এখন মাল্টিলেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং এর জোয়ার বইছে। দেরীতে হলেও এর ছোঁয়া এদেশেও এসে পড়েছে । বরাবরের মতোই এক্ষেত্রেও অপরকে অনুসরণ করার প্রবণতা রয়েছে। অন্যদের বিজনেস প্লান, কমিশন প্লান নকল করে অর্থশালী হওয়ার প্রচেষ্টা অনেকেই করেছে ও করছে। কিন্তু আমার অভিজ্ঞতা আর অধ্যয়ন হতে যা বুঝি তাহলো কখনই এমএলএম ব্যবসা নকল বা কপি করা যাবে না। এমএলএম সফটওয়্যার তৈরীর সময় কিছু বিষয়ের প্রতি নজর রাখতে হবে, যেমনঃ ১) সময়োপযুগী কমিশন প্লান  ২) দ্রুত কমিশন ও বোনাস ডিস্ট্রিবিউশন সিস্টেম  ৩) অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর জন্য সফটওয়্যার সিকিউরিটি। ৪) প্রোডাক্ট কম্পিটিবল সফটওয়্যার ইত্যাদি।

একটি এমএলএম কোম্পানীর জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে পণ্য, কমিশন প্লান, ব্যবস্থাপনার পাশাপাশি সুপরিকল্পিত সফট্ওয়্যার অত্যাবশ্যক। সফটওয়্যার দ্বারা শুধুমাত্র যে কমিশন ও বোনাস এর হিসাব-নিকাশ হয় তা নয় বরং পণ্য, ডিস্ট্রিবিউটর ম্যানেজমেন্ট, যোগাযোগসহ যাবতীয় অনেক কাজই সম্ভব। একটি এমএলএম সফটওয়্যার তৈরীর সময় ভবিষ্যৎ প্রতিযোগীতা ও সময়োপযুগী পরিবর্তনের বিষয়টি বিবেচনা রেখে কাজ করতে হবে, শুধু সস্তা জিনিস খুঁজে কোন সফলতা পাওয়া যাবে না। অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব সার্ভার ব্যবহারের চেষ্টা করতে হবে। আর বরাবরের মতোই একটি কথা বলবো তাহলো সঠিক ও মান সম্পন্ন পণ্য ব্যতীত শুধু টাকা নির্ভর এমএলএম কোম্পানীর চিন্তা করা অনুচিত।

পরামর্শে- +60196536002

1 comment:

  1. I want mlm software. pls helps me. mobail no 01922221323.

    ReplyDelete