Friday, July 26, 2013

ভাল মনের মানুষগুলোকে ফিরিয়ে আনুন নেটওয়ার্ক মার্কেটিং-এ


ক’দিন আগে আমার প্রিয় একজন লিডারের সাথে দেখা যাকে বরাবরই সৎ হিসেবে জানি, চার-পাঁচটি এমএলএম নামধারী কোম্পানীতে বিনিয়োগ করে এখন শূন্যহাতে ঘুরে বেড়াচ্ছেন। প্রতিবার একেকটি কোম্পানীতে কাজ শুরু করতো আর ঐসব কোম্পানীর গুণকীর্তন করতো আর আমি প্রতিবারই সাবধানে এগোনোর পরামর্শ দিয়েছিলাম। এখন সান্তনা ব্যতীত আর কোন কিছুই নেই আমার দেয়ার। প্রতারক চক্রের হাতে পড়ে গেল সর্বস্ব আর দোষ হলো এমএলএম ব্যবসার। এভাবে অসংখ্য নেটওয়ার্কার/লিডার যারা কিনা এ ব্যবসাকে আকঁড়ে ধরে বেচেঁ ছিলেন তারা এখন অভিমান করে এমএলএম ছেড়ে দিচ্ছেন। মাল্টিলেভেল মার্কেটিং এর প্রকৃত শক্তি বা এর সামর্থ্য সম্পর্কে যারা জানেন না তারা প্রতারক চক্রের সাথে যাবেন না, কারণ এর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্থ হবে ও নিজের ইমেজ নষ্ট হবে। অন্যদিকে কিছু দুষ্ট প্রকৃতির লোক এবং পাশাপাশি কিছু সরল প্রকৃতির মানুষ না বুঝে প্রতারক চক্রের সাথে মিলিত হয়ে সর্বনাশ ঘটিয়েছে। সারাদেশে যদি ৫০ লক্ষ মানুষ নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় জড়িত থাকে এর খুববেশি হলে ৫% মানুষ দুষ্ট প্রকৃতির যারা মালিকদের তোষামোদী করে চলে, অন্যদিকে ৯৫% মানুষ ভুক্তভোগী। ভুল করে যারা এমএলএম নামধারী প্রতারক চক্রের সাথে জড়িয়েছে তারা নিজেরা ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি আরও কিছু মানুষের ক্ষতি করে এমএলএম এর বারোটা বাজিয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে নেটওয়ার্ক মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ আর এজন্যই ভাল মনের মানুষগুলোকে ফিরিয়ে আনতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং এর ভাল ও মন্দ দিকগুলো আমরা প্রত্যেক নেটওয়ার্কার, পরিবেশক ও নির্ভরশীল মানুষের কাছে বিস্তারিত আলোকপাত করবো কারণ এখনো ৯০% লোকই জানে না এমএলএম কি? যে ভুল সময় আমরা অতিক্রম করছি তা যাতে পূনরাবৃত্তি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একই পথে পূনরায় চললে মাল্টিলেভেল মার্কেটিং এর অপার সম্ভাবনা ধুলিস্যাৎ হবে। এখনো যারা একগুয়েমি করে প্রতারক চক্রের সাথে মিলে কাজ করছে বা করার স্বপ্ন দেখছে তাদের ধিক্কার। ভাল মানুষরা যাতে পুনরায় ভুল না করে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। মনে রাখতে হবে  আমাদের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি, ১৯৮৮-৮৯ এর দিকে মালয়শিয়ায় মাল্টিলেভেল মার্কেটিং এর বিপক্ষে এমনই ঝড় উঠেছিল কিন্তু এরপরই সঠিক আইন প্রণয়ন করে মাল্টিলেভেল মার্কেটিং এর সম্ভাবনাকে কাজে লাগিয়েছে বর্তমান মালয়েশিয়া। যারা মনে করে বাংলাদেশের এমএলএম ব্যবসা শেষ তারা এ বিষয়ে অজ্ঞ, আর যারা মনে করে প্রতারণার সুযোগ এখনো রয়েছে তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। দেখা যাক কোনটির বিজয় হয়। আমরা এমএলএম এর বিজয় আনবোই, অপেক্ষা শুধু কিছু সময়ের। এজন্যই আমাদের ঐ ভাল মনের মানুষগুলোকে খুব প্রয়োজন যারা কখনো মানুষের অমঙ্গল চায় না। তাদের ফিরিয়ে আনতেই হবে। ধন্যবাদ।

 

Like this:

Like লোড হচ্ছে...

No comments:

Post a Comment